তিস্তা ব্যারাজ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশে সমাহিত শহীদদের মরদেহ দেশে আনার ইচ্ছা রয়েছে প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে যেসব শহীদদের কবর দেশের বাইরে আছে, সেসব দেশে এনে কবর দেয়ার ইচ্ছে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় লালমনিরহাট ও নীলফামারী জেলার শীতার্ত মানুষজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না, এটা দু:খজনক। বিজিবি ও বিএসএফ তাদের সাধ্যমতো সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে চেষ্টা করছেন।

অনুষ্ঠানে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক টি এম মমিন, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)