আইডিআরএর মুখপাত্র জাহাঙ্গীর আলম

আইডিআরএ’র নতুন মুখপাত্র জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক: বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক (উপসচিব) মো. জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (২৪ জানুয়ারি) তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে।

কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশে উল্লেখ করা হয়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত জাহাঙ্গীর আলম আইডিআরএর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এর আগে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন সরকারের যুগ্মসচিব এস এম শাকিল আখতার, সে সময় তিনি কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে নিযুক্ত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)