বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান

রূপপুর প্রকল্পের কাজ নির্ধারিত সময়েই শেষ হবে

নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জামবাহী রুশ জাহাজ ‘উরসা মেজর’ ইস্যুতে রূপপুর প্রকল্পের কাজ পেছাবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে, এটি আমাদের নিশ্চিত করেছেন তারা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

রুশ জাহাজের ঘটনায় প্রযুক্তিমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে রাশিয়ার যে কন্ট্রাক্ট (চুক্তি) সেটা হলো, যতক্ষণ পর্যন্ত না পণ্য রূপপুরের নদী বন্দরে পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকে না।

এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে এমন ইঙ্গিত দিয়ে ইয়াফেস ওসমান বলেন, তারা টাইমলি কাজটা শেষ করবে। আমরা এখনো সেই পথেই আছি। সুতরাং ভয়ের কোনো কারণ নেই।

জেলা প্রশাসকদের সঙ্গে আলেচনার বিষয়ে তিনি বলেন, আমরা যে কাজগুলো করছি, সাইন্সের ব্যাপারে মাঠ পর্যায়ে যে কাজ হচ্ছে। এগুলোতে তাদের যে সহযোগিতা লাগবে, সেটার বিষয়ে তাদের বলেছি। আমি খুশি এ কারণে ডিসিরা বিষয়টি ওভাবেই নিয়েছেন।

বিনিয়োগবার্ত/এমআর//


Comment As:

Comment (0)