041

অফার-মূল্যছাড়ে জমজমাট বাণিজ্যমেলা

নিজস্ব প্রতিবেদক: শেষ পর্যায়ে চলে এসেছে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। আর মাত্র চারদিন বাকি। এবারের আসরের শেষ শুক্রবার আজ। ছুটির দিন হওয়ায় পুরো আসরের মতো আজও সকাল থেকেই দর্শনার্থী সমাগমে ভরপুর ছিল মেলা প্রাঙ্গণ।

এদিকে পুরো মাস খুব একটা ছাড় না থাকলেও মেলা শেষদিকে হওয়ায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে স্টলগুলোতে দেওয়া হচ্ছে বিশাল মূল্যছাড়সহ নানা অফার।

দর্শনার্থীরা জানান, প্রায় সব স্টলেই ছাড় দেওয়া হচ্ছে। পণ্যের মানও ভালো।

জমজমাট বেচাকেনায় সন্তুষ্ট বিক্রেতারাও। তারা জানান, প্রথমদিকে ক্রেতা সমাগম কম থাকলেও শেষদিকে ভিড় বাড়ছে। তাই শেষ সময়ে বিক্রি বাড়াতে দেওয়া হচ্ছে মূল্যছাড়সহ নানা অফার।

দেশীয় পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তারা বলেন, বিদেশি স্টলগুলোর জন্য আলাদাভাবে জোন সাজানো হলে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই ভালো হতো।

গত ১ জানুয়ারি রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৩ শুরু হয়। ৩১ জানুয়ারি বিকেলে শেষ হবে মেলার ২৭তম আসর।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)