লকডাউন শেষ হলেই এসএসসি’র ফল-এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্বান্ত

তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এখন পুরোপুরি মৃত

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এখন পুরোপুরি মৃত। আর এই মৃত ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে।

শনিবার (২৮ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলায় প্রতিবন্ধী অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারটাকে বিতর্কিত করে পঁচিয়ে ফেলেছে বিএনপি। তাছাড়া স্বার্থ হাসিলের জন্য বিচারপতিদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে বিএনপি নিজেরাই ক্ষমতায় বসতে চেয়েছিল। জনগণ তা প্রত্যাখ্যান করেছে।

দীপু মনি বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধী ও অসহায়দের জন্য ভাতা চালু করেছে। এখন প্রতিবন্ধী মানুষ ভাতা পাচ্ছে এবং নানা সুযোগ-সুবিধা ভোগ করছেন।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)