পররাষ্ট্র

জাতীয় প্রেসক্লাবে এক সংলাপে পররাষ্ট্রমন্ত্রী

বড় তিন দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করে চলা সহজ নয়

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের সামনে বড় চ্যালেঞ্জ- তিনটি বড় দেশ যুক্তরাষ্ট্র, চীন ভারত এরা শক্তিশালী দেশ এর মধ্যে দুজন আমাদের প্রতিবেশী এদের সঙ্গে আমার এমনভাবে চলতে হবে যাতে, সম্পর্কটা উন্নত করতে পারি

রোববার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবেআন্তর্জাতিক ক্ষেত্রে সাম্প্রতিক অর্জন-সম্ভাবনা চ্যালেঞ্জশীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনটি দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা বা ব্যালেন্স করে চলা সহজ নয় আমাদের একজন বড় নেতা আছেন শেখ হাসিনা খুব বাস্তববাদী নেতা তার ফলে আমাদের এটা সম্ভব হয়েছে

. মোমেন বলেন, ‘যেকোনো দেশের পররাষ্ট্রনীতি সেই দেশের স্বার্থে তৈরি করা হয় দেশের বাস্তবিক অবস্থার পরিপ্রেক্ষিতে হয় আমাদের দেশের অবস্থার পরিপ্রেক্ষিত আমাদের জানতে হবে রাজনৈতিক যে দিক-দর্শন সেটাও আমাদের জানতে হবে আমরা এখন খুব ইন্টারডিপেনডেন্ট বিশ্বে থাকি খুব ডিপেনডেন্ট, একটা কিছু হলেই ঝামেলা হয়ে যায় অবস্থায় আছি

তিনি বলেন, ‘একক দেশ হিসেবে আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ আসে যুক্তরাষ্ট্র থেকে তার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব সুসম্পর্ক আছে বন্ধু দেশ বলে সে অনেক কিছু বলে, সুপারিশ দিতে পারে বন্ধু না হলে কিছু বলত না, তখন আক্রমণ করত; বন্ধু বলে বেশি সুপারিশ দেয় সুপারিশ ভালো হলে সেগুলো অবশ্যই গ্রহণ করি

আব্দুল মোমেন বলেন, ‘ভারত আমাদের বন্ধু ঐতিহাসিকভাবে বড় বন্ধু ভারত-বাংলাদেশের সম্পর্ক একটা অপূর্ব সম্পর্ক বাংলাদেশ-ভারত বড় সমস্যাগুলো সমাধান করেছে মুসলিম দেশগুলোর মধ্যে বিনা বুলেটে ধরনের অর্জন কেউ করতে পারেনি

চীনের প্রসঙ্গে মোমেন বলেন, ‘চীন আমাদের বড় উন্নয়ন সহযোগী তাদের সঙ্গে আমাদের বাণিজ্য অনেক বেশি তারাও চাচ্ছে বাণিজ্য আরও বাড়ানোর জন্য আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক

বিনিয়োগবার্তা/এসএএম//

 


Comment As:

Comment (0)