সচিবালয়ে হজ প্যাকেজ সিদ্ধান্ত চূড়ান্ত

সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: সরকারিভাবে এ বছর হজে যেতে একটি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। এবারের হজ প্যাকেজ অনুযায়ী হাজিদের জনপ্রতি খরচ ৬ লাখ ৮৩ হাজার টাকা পড়বে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। এদিকে সরকারিভাবে গত বছর দুটি প্যাকেজ থাকলেও এবার একটি ঘোষণা করা হয়েছে। 

সভা শেষে কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান হজ প্যাকেজ সম্পর্কে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বছর সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ ২ এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছে। বেসরকারিভাবে এজেন্সিগুলোর ‘সাধারণ প্যাকেজ’ এর মাধ্যমে হজ করতে খরচ হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

বিনিয়োগবার্ত/এমআর//


Comment As:

Comment (0)