বায়ুদূষণ রোধে সম্ভাব্য সবকিছু করা হবে
নিজস্ব প্রতিবেদক: পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে যা যা করা দরকার, সরকার তা করবে। জনগণ যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করতে পারে, তার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
বুধবার (১ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদফতরের ‘মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং’ এর অধীনে ঢাকা ও আশেপাশের এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিদর্শনের পর তিনি একথা বলেন।
মো. শাহাব উদ্দিন বলেন, সরকার জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে আসছে। একই সঙ্গে সরকার বায়ুদূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।
এ সময় পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, সমাজের সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করলে বায়ুদূষণ নিয়ন্ত্রণে আসবে। পরিবেশ যাতে দূষিত না হয় এবিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শুধু সরকারের একার পক্ষে দূষণ নিয়ন্ত্রণ দুঃসাধ্য।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিনিয়োগবার্তা/এমআর//



