বইমেলায় চার বইয়ের মোড়ক উন্মোচন তথ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলার বইমোড়ক উন্মোচন মঞ্চে চারটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার বিকেলে মেলা পরিদর্শনকালে বইগুলোর মোড়ক উম্মোচন করেন তিনি।
বইগুলো হলো- বঙ্গবন্ধুর গ্রন্থাবলম্বনে তথ্য ক্যাডার কর্মকর্তা আফরোজা নাইচ রিমার কাব্যগ্রন্থ ‘কবিতার আলোয় আমার দেখা নয়াচীন’ ও ‘কবিতার মায়ায় কারাভাষ্য’, কথাশিল্পী ইরানী বিশ্বাসের গবেষণা গ্রন্থ ‘বঙ্গবন্ধু: একজন স্বামী ও পিতা’ এবং সাংবাদিক ও সংস্কৃতি সংগঠক লায়ন মুহা. মীযানুর রহমানের প্রবন্ধ সংকলন ‘সময় এখন বাংলাদেশের।
চারটি গ্রন্থের মোড়ক উন্মোচনকালে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু, গ্রন্থকার, বায়ান্ন, পূর্বা ও অর্জন প্রকাশনীর প্রকাশক, গণমাধ্যমকর্মী ও সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//



