নরসিংদীতে ৩ দিনব‍্যাপী আন্তঃস্কুল অ্যাথলেটিক প্রতিযোগিতা সমাপ্ত

নরসিংদীতে ৩ দিনব‍্যাপী আন্তঃস্কুল অ্যাথলেটিক প্রতিযোগিতা সমাপ্ত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে শুরু হওয়া ৩ দিনব‍্যাপী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি)  নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণের মধ‍্যদিয়ে ৩ দিনে এই কর্মযজ্ঞের সমাপ্ত হয়। 

সমাপনী দিনে নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  প্রতিযোগিতায় অংশ নেওয়া  স্কুল ও মাদরাসার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ,  নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা শিক্ষা অফিসার গৌতম মিত্র,  প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//এসএইচআর//


Comment As:

Comment (0)