শীতার্ত মানুষদের মাঝে বারভিডা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

শীতার্ত মানুষদের মাঝে বারভিডা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন) ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর কালাচাঁদপুর সরকারি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বারভিডা প্রেসিডেন্ট জনাব মোঃ হাবিব উল্লাহ ডন এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ নিন্ম আয়ের ৩০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।

বারভিডার সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে ‘বারভিডা ফাউন্ডেশন’ থেকে অন্যান্য বছরের মত এবছরও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।

অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ১ মোঃ আসলাম সেরনিয়াবাত, জয়েন্ট সেক্রেটারি জেনারেল বেলাল উদ্দিন চৌধুরী, কালচারাল সেক্রেটারি জোবায়ের রহমান এবং কার্যনির্বাহী সদস্য আবু হোসেন ভূইয়া রানু ও মাহবুবুল হক চৌধুরী বাবর কম্বল বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ১৮ নং ওয়ার্ড এর কাউন্সিলর মোঃ জাকির হোসেন বাবুল কম্বল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

উল্লেখ্য যে, বারভিডা দীর্ঘ প্রায় ৪ দশক ধরে দেশে জাপানের মানসম্মত এবং পরিবেশ-বান্ধব গাড়ি আমদানির মাধ্যমে দেশের পরিবহন খাতে অবদান রেখে চলেছে।

দেশের একটি শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন হিসেবে বারভিডা প্রায় ২০ হাজার কোটি টাকার স্থানীয় বিনিয়োগ এবং বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এছাড়াও বারভিডা ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প, ওয়ার্কশপ এবং গাড়িচালকদের কর্মসংস্থানের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশে লক্ষাধিক লোকের কর্মসংস্থানের সাথে যুক্ত।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)