বিএমএসএল ও ব্র্যাক ব্যাংক

বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্টের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক: কাস্টোডিয়াল সার্ভিসেস চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক ও বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক নতুন ওপেন-এন্ডেড মিউচ্যুয়াল ‘বিএমএসএল ন্যাশনাল হাউজিং গ্রোথ ফান্ড পরিচালনার জন্য বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে কাস্টোডিয়াল সার্ভিস দেবে।

সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান ও বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মো. মাহমুদ হিমাল।

এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব ট্র্যানজেকশন মো. জাবেদুল আলম, ট্র্যানজেকশন ব্যাংকিং টিমের সিনিয়র ম্যানেজার খান মুহাম্মদ ফয়সাল। আর বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ডিরেক্টর এ কে এম শামসুদ্দুহা (শরীফ) ও এভিপি অ্যান্ড হেড অব কমপ্লায়েন্স মিরাজুস সালাকীনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)