গ্লোবাল ইসলামী ব্যাংকের ৬টি উপশাখার উদ্বোধন

গ্লোবাল ইসলামী ব্যাংকের ৬টি উপশাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: আধুনিক ইসলামী ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে রবিবার (১২ ফেব্রুয়ারি) গ্লোবাল ইসলামী ব্যাংকের ছয়টি উপশাখার উদ্বোধন করা হয়। 

চট্টগ্রামের বাকলিয়া হাটখোলা, ঢাকার পূর্ববাড্ডা ও আমতলী, নারায়ণগঞ্জের এস এম মালেহ্ রোড, কুমিল্লার মনোহরপুর এবং মাদারীপুরের ভূরঘাটায় উপশাখা ছয়টির উদ্বোধন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে এই নতুন ছয়টি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সম্মানীত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। 

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানিত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অত্যাধুনিক প্রযুক্তি ও ইসলামী বিশ^স্ত ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)