নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে জাতিসংঘের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘের বাংলাদেশ অফিস।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জাতিসংঘের বাংলাদেশ অফিস থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
এতে বলা হয়েছে, নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমরা নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাফল্য কামনা করি এবং তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।
আমরা আশা করি, জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং জাতিসংঘ সনদ বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি অর্জনে তার নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্ব ব্যাপ্তি লাভ করবে।
বিনিয়োগবার্তা/এমআর//



