লাভেলো ডে উদযাপন

জাঁকজমকপূর্ণ আয়োজনে 'লাভেলো ডে ও পার্টনার্স মিট-২০২৩' উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: “সমৃদ্ধির পথে আমরা একসাথে” -এই প্রতিপাদ্য নিয়ে প্রতিবারের মতো এবারও ব্যাপক আয়োজনে 'লাভেলো ডে ও পার্টনার্স মিট ২০২৩' উদযাপিত হয়েছে।  মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ভালুকায় লাভেলো ফ্যাক্টরিতে জাঁকজমকপূর্ণ এ আয়োজনটি সম্পন্ন হয়।

এদিন প্রতিষ্ঠানটির জন্মদিন উপলক্ষে লাভেলো আয়োজন করেছিল এক ভিন্নধর্মী মিলন মেলার। এবারের আয়োজন ছিল সারা দেশের সকল পরিবেশক ও বিক্রয় কর্মীদের নিয়ে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৌফিকা ফুড্স এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির চেয়ারম্যান দাঁতিন’ শামিমা নার্গিস হক, ব্যবস্থাপনা পরিচালক দাঁতো’ ইঞ্জিনিয়ার মোঃ একরামুল হক এবং কোম্পানির সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।

অনুষ্ঠানের মূল বক্তব্য প্রদানকালে ব্যবস্থাপনা পরিচালক দাঁতো’ ইঞ্জিনিয়ার মোঃ একরামুল হক গত বছরের সফলতার জন্য সকল পরিবেশক ও বিক্রয়কর্মীদের সাধুবাদ জানান। এসময় এ বছরের টার্গেট নির্ধারণসহ যাবতীয় সহায়তা প্রদান করার আশ্বাস প্রদান করেন তিনি। মধ্যাহ্নভোজের মাধ্যমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//


Comment As:

Comment (0)