নওগাঁয় ২৪ দিনে ৭টি মূর্তি উদ্ধার
সারাদেশ ডেস্ক: নওগাঁয় জেলার ধামইরহাট থেকে দুটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটলিয়নের সদস্যরা।
গত মঙ্গলবার ফার্সিপাড়া পাতনা চাঁনকুড়ি গ্রামের জাহিদুল ইসলাম হেলালের পুকুর থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) ১৪ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত ২৪ দিনে ৭টি প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে।
সীমান্তবর্তী কৈগ্রাম নাওয়াল আদিবাসী পাড়ায় পাচারকারীরা মূর্তি জমা করে রেখেছে। এমন তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি মূর্তি উদ্ধার করা হয়। একই জায়গা থেকে একটি শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিগুলো নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করা হবে।
বিনিয়োগবার্তা/এমআর//



