সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় আমেরিকা

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমেরিকা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়। এটি নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক শোলের।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এসময় মন্ত্রী আরও জানান, আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। এখানে র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি একেবারেই ছোটখাটো। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সাহায্যের কথা দিয়েছে। ভারতের পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিক বাংলাদেশের সাথে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছে বলেও জানান এ কে আব্দুল মোমেন।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)