৭ কোটি টাকার আইস উদ্ধার

পলিথিন ব্যাগ থেকে প্রায় ৭ কোটি টাকার আইস উদ্ধার

সারাদেশ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে সুতার জালের ভেতরে বেঁধে রাখা পলিথিনের একটি ব্যাগ থেকে এক কেজি আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। 

রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে টেকনাফ দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৮ হতে আনুমানিক ৮০০ গজ উত্তর-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকা থেকে এসব আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আইসের বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে এসব মাদকের চালান বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এমন গোপন খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ১ কেজি ১.২৫৮ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে। যার মূল্য ছয় কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকা। 

পরে উদ্ধারকৃত আইস ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিসহ সবার উপস্থিতিতে ধ্বংস করা হবে উদ্ধারকৃত আইস।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)