পাটমন্ত্রীর সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাটমন্ত্রীর সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বন্ধুপ্রতীম দুদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)