ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারস কনভেনশন অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারস কনভেনশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক ব্যাংক এর ব্যবস্থাপনা কৌশল নির্ধারণ এবং ২০২৩ ও এর পরবর্তী সময়ের জন্য ব্রাঞ্চ ব্যাংকিং ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের জন্য একটি শাখা ব্যবস্থাপকদের সম্মেলনের আয়োজন করে।

দুই দিনের এই কনভেনশনটি ব্যাংকের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক কৌশল সম্পর্কে ব্রাঞ্চ ম্যানেজারদের অবহিত করা, বাজারের সুযোগগুলিকে পুঁজি করা এবং গ্রাহকদের উন্নততর ও আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের উপায় খুঁজে বের করার উপর জোর দেয়।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন সম্প্রতি সাভারে ব্র্যাক সিডিএম-এ সম্মেলনের উদ্বোধন করেন।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড সিএফও এম মাসুদ রানা, ডিএমডি অ্যান্ড সিওও মো: সাব্বির হোসেন, ডিএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডিএমডি অ্যান্ড ক্যামলকো চৌধুরী মইনুল ইসলাম, ডিএমডি অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড এফআই মোঃ শাহীন ইকবাল এবং হেড অফ ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, সকল ব্রাঞ্চ ম্যানেজার, সাব-ব্রাঞ্চ ম্যানেজার, রিজিওনাল হেডস এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)