বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আব্দুল মান্নান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিভিশন-২) এর পরিচালক মো: আব্দুল মান্নান গত ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং সহকারী মুখপাত্র সায়েদা খানম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
জানা যায়, তিনি ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের বগুড়া ও রাজশাহী অফিসে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি এএফডি এর অর্থায়নে তৈরি পোশাক শিল্প প্রকল্পের প্রকল্প পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন।
মোঃ আব্দুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক(সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি সুইজারল্যান্ড, ইটালি, ফ্রান্স, ইংল্যান্ড, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থা কর্তৃক আয়োজিত সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
তিনি বর্তমানে ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট ও আইপিএফএফ-II প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক।
বিনিয়োগবার্তা/ডিএফই//



