এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ মে পর্যন্ত। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত রুটিনে দেখা গেছে, ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর দিন অর্থাৎ ৩০ এপ্রিল বাংলা ১ম পত্র, ২ মে বাংলা ২য় পত্র, ৩ মে ইংরেজি ১ম পত্র, ৭ মে ইংরেজি ২য় পত্র, ৯ মে গণিত, ১০ মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১১ মে ধর্ম শিক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএসসি পরীক্ষার সূচি: 

 

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)