আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। 

মঙ্গলবার (২১ শে ফেব্রুয়ারি) রাত ১২.৪৫ মিনিটে ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। 

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. শওকত আলী খান ও হাসান তানভীর, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মোহাম্মদ শাহেদুর রহমান ও মো. ফয়েজ আলম।

এছাড়াও জাতীয় শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের নেতৃত্বে রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ, রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের পক্ষেও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)