শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেতুমন্ত্রী

বিএনপির মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার

নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা বেশি দুর্নীতিবাজ তারাই বেশি নীতির কথা বলে। দুর্নীতিবাজদের মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ অনুষ্ঠানের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ।

ওবায়দুল কাদের বলেন, শহিদ মিনারে বিএনপি প্রথম রক্ত ঝরিয়েছে। শহিদ মিনারে যারা রক্ত ঝরিয়েছে, যারা এদেশে আগুন সন্ত্রাসের জন্ম দিয়েছে, তারা আজ সন্ত্রাসের কথা বলে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)