রাঙ্গামাটি প্রেসক্লাবে পার্বত্যমন্ত্রী

পার্বত্য অঞ্চলের প্রতি দরদ রয়েছে প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পার্বত্য অঞ্চলের প্রতি আলাদা দরদ রয়েছে। তার আন্তরিকতায় পাহাড়ে ১০ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। তিনি পার্বত্য অঞ্চলের সব রাজনৈতিক সমস্যা সমাধান করেছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি প্রেসক্লাবের বিশ্রামাগার উদ্বোধন শেষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

পার্বত্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার পার্বত্য অঞ্চলে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তা-সেতু, হাসপাতাল, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি সবকিছু করে দিয়েছে। অতীতের আর কোনো সরকার এ অঞ্চলের জন্য এত কিছু করেনি।

তিনি আরো বলেন, সরকার পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে বিদ্যুৎ পৌছে দিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪২ হাজার ৫০০ সোলার হোম সিস্টেম বিতরণ করেছে। সারাদেশে বিদ্যুতের আলো পৌছে দিতে ৫৬৫ কোটি টাকা ব্যয় করেছে। সামনে এক হাজার কোটি টাকা বরাদ্ধ দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম চৌধুরী, সদস্য (প্রশাসন) ইফতেখার আহমেদ, সদস্য (পরিকল্পনা) মো. জসীম উদ্দিন, রাঙ্গামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)