সুইজারল্যান্ডে স্বাস্থ্যমন্ত্রী

মানসম্মত চিকিৎসা নিশ্চিতে জোরালো ভূমিকা রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দরিদ্র দেশগুলোর রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিতে উন্নত দেশগুলোকে জোরালো ভূমিকা রাখতে হবে। দরিদ্র দেশগুলোর স্বাস্থ্য খাতের উন্নয়নে আরো বেশি ও কার্যকর ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডে অনুষ্ঠিত রোগীদের চিকিৎসা নিরাপত্তা সংক্রান্ত ৫ম আন্তর্জাতিক মিনিস্ট্রিয়াল সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তৃতায় এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দরিদ্র দেশগুলো হাসপাতালের অবকাঠামো নির্মাণ, উন্নত যন্ত্রপাতি কেনা ও প্রশিক্ষণ বৃদ্ধি করতে উন্নত দেশগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

এ সময় বিভিন্ন দেশের হাসপাতালে রোগীদের সেবা বৃদ্ধি প্রসঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত জনবল, জবাবদিহিপূর্ণ হাসপাতাল ব্যবস্থাপনা, সচেতনতা বৃদ্ধি করা, তথ্যের আদান-প্রদান করার উপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনে জাপান, সৌদি আরব, ইতালি, সিংগাপুর,মালেয়েশিয়া, হাঙ্গেরি, শ্রীলঙ্কা, ইরাক, কেনিয়া, জিম্বাবুয়ে, মোজাম্বিক,লিবিয়া, নামিবিয়া, পুর্তগাল, আরব আমিরাত সহ ৮০ টি দেশের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন। তারা কোভিড-১৯ এর করণীয় পরবর্তী বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন এবং ২০২১-২০৩০ সাল ভিত্তিক অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)