গোপালগঞ্জে প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে ৪৩ উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও  পাঁচ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: নিজ জেলা গোপালগঞ্জে ৩২৯ কোটি টাকা ব্যয়ে ৪৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নিজ জেলায় অপর পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন তিনি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সাদুল্যাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় বাটন চেপে এসব প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে বেলা ১২টা ৪০ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান  প্রধানমন্ত্রী। প্রকল্পগুলো উদ্বোধনকালে শেখ হাসিনার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

উন্নয়ন প্রকল্পগু মধ্যে রয়েছে পাইপলাইনে পানি সরবরাহের দুটি গ্রামীণ প্রকল্প। গোপালপুর ইউপি অফিস-কাজুলিয়া ইউপি ভায়া বোরাইহাটি পোলশাইর বাজার সড়কে ২৪ মিটার আরসিসি গার্ডার ব্রিজ কুশলি জিসি-ধারাবাশাইল জিসি ভায়া মিত্রাডাঙ্গা সড়কে ৯৯ মিটার গার্ডার ব্রিজ, টুঙ্গিপাড়া উপজেলার সোনাখালি সড়ক, কোটালিপাড়ায় চারতলা বিশিষ্ট শুয়াগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়, শেখ হাসিনা আদর্শ ডিগ্রী কলেজের তিনতলা বিশিষ্ট গার্ল হোস্টেল (১০০ শয্যা), এসএন ইনস্টিটিউটের চারতলা বিশিষ্ট শিক্ষা ভবন, পৌর কিচেন মার্কেট উপজেলা পরিষদ ভবন নির্মাণ, ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল লাইব্রেরি, কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক বাড়িতেমুক্তমঞ্চ’, উত্তর কোটালিপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্র, গোপালগঞ্জ সদর উপজেলার বড় বাজারে একতলা বাণিজ্যিক ভবনকে ১০তলায় উন্নীতকরণ ভবনের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী গণপূর্ত বিভাগের আওতায় জেলা তথ্য কমপ্লেক্স ভবন কোটালিপাড়া মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় রাধাগঞ্জ ইউনিয়ন ভাঙ্গারহাট বাজার উন্নয়ন কোটালিপাড়া উপজেলায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ওপর ম্যুরাল নির্মাণ এবং উপজেলা পরিষদের আওতায় ১১টি ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

সমাবেশে অংশগ্রহণের পরপরই তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন প্রার্থনা করেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)