চরভদ্রাসন ইউনিয়নের মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ে নিক্সন চৌধুরী

জাতি গঠনে শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বিদ্যালয়ে শুধু পাশের হার গণনা না করে জাতি গঠনে শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান প্রয়োজন। যোগ্য শিক্ষকই পারেন যোগ্য নাগরিক তৈরি করতে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) চরভদ্রাসন ইউনিয়নের মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিক্সন বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। আমি মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। চরভদ্রাসনের সবচেয়ে বড় সমস্যা ছিল নদী ভাঙন। অনেক স্কুল কলেজ ও হাসপাতাল ছিল ভাঙনের শঙ্কায়। 

তিনি আরও বলেন, আমি নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য তিন শত কোটি টাকা বরাদ্দ এনে চরভদ্রাসনে বাঁধ নির্মাণ করে দিয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে ইতোমধ্যে অনেক বিদ্যালয়ে চারতলা ভবন নির্মিত হয়েছে। বাকি বিদ্যালয় গুলোতেও খুব শীঘ্রই প্রয়োজন মতন ভবন নির্মাণ করে দেয়া হবে।

এছাড়া বিদ্যালয় গুলোর সীমানা প্রাচীর নির্মাণ ও খেলার মাঠ উন্নয়নসহ নানাবিধ উন্নয়ন করে দেয়ার আশ্বাস দেন তিনি।

একইদিন গাজিরটেক ইউনিয়নের চর হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয় ও সদর ইউনিয়নের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ডিস্পেলে অবলোকন করার পাশাপাশি মোলভীরচর স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা ও বিকেলে সাবেক বীর মুক্তিযোদ্ধা মরহুম কালাম মাস্টারের বাড়িতে দোয়া মাহফিলে অংশ নেন নিক্সন চৌধুরী।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)