LG AMBASSADOR CHALLENGE 2023 WINNER DECLARATION CEREMONY PR BANGLA

এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জের বিজয়ী ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক: এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৩ এর বিজয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৩) গুলশান অফিসে এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৩ এর বিজয়ী ঘোষণা করেন এলজি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পিটারকো, যেখানে হেড অফ করপোরেট ব্র্যান্ডিং মাহমুদুল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এলজি বাংলাদেশ ২০১৭ সাল থেকে প্রায় প্রতিবছর এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম আয়োজন করে আসছে। এবছর অ্যাম্বাসেডর চ্যালেঞ্জের অধীনে ৬টি নির্বাচিত প্রকল্পগুলোতে অর্থায়ন করবে এলজি। 

এর মধ্যে মোঃ ইমাম হোসাইন এর ২টি প্রকল্প,  যার মধ্যে কিশোরগঞ্জে "প্রোজেক্ট লাইফ" এবং কুষ্টিয়ায় "প্রোজেক্ট কিশোরী" বাস্তবায়নের জন্য যথাক্রমে ৪৪৩,৫০০ টাকা এবং ৪৬০,০০০ টাকা;  "চাইল্ড এডুকেশন ম্যাটেরিয়াল" প্রকল্প বাস্তবায়নের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আসাদুজ্জামান ভূঁইয়াকে ৭০০,০০০ টাকা; জীবন যাত্রার মান উন্নয়নে "পানির পাম্প" প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজারের মোহাম্মাদ জাহিদুল ইসলামকে   ৪৫২,৮৫০ টাকা; প্রোজেক্ট "চিয়ার আপ সোল"  বাস্তবায়নের জন্য গোপালগঞ্জের রিজুয়ানা নূরকে ৬২২,৪৪৬ টাকা; পঞ্চগড়ের আব্দুল্লাহ রনিকে  "প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরন” প্রোজেক্ট বাস্তবায়নের জন্য ৫১০,০০০ টাকা অর্থায়ন করা হয়।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)