মোস্তফা আজাদ চৌধুরী বাবু

বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের নতুন সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন চাষী কোল্ড স্টোরেজ (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও মোহাম্মদ ইউনুস প্যানেল। 

সোমবার এক বিজ্ঞপ্তিতে মোস্তফা আজাদ চৌধুরী বাবুকে সভাপতি ঘোষণা করে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন।

সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হিমাদ্রী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইভ স্টার আইস এন্ড কোল্ড স্টোরেজ (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস।

কৃষিপণ্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিমাগারগুলোর আধুনিকায়কে বিশেষ গুরুত্বের সাথে দেখছে নতুন নেতৃত্ব। 

পাশাপাশি, আলুসহ অন্যান্য শাক-সবজির উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ এবং রপ্তানি সম্প্রসারণে আরও জোরালোভাবে কাজ করার ঘোষণা দেন তারা।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//


Comment As:

Comment (0)