BARVIDA NBR

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে শুল্ক প্রত্যাহারের অনুরোধ বারভিডার

নিজস্ব প্রতিবেদক: ইলেকট্রিক গাড়ি ও হাইব্রিড গাড়িতে শুল্ক ছাড় এবং গণপরিবহন হিসেবে ব্যবহৃত মাইক্রোবাসের শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।  মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ২০২৩) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর সাথে প্রাক-বাজেট আলোচনা সভায় বারভিডা প্রেসিডেন্ট মোঃ হাবিব উল্লাহ ডন এ অনুরোধ জানান। বারভিডা প্রেসিডেন্ট সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের জাতীয় বাজেটে অন্তর্ভূক্তির জন্য বারভিডার প্রস্তাবনাসমূহ উপস্থাপন করেন। 

এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের প্রক্রিয়ায় দেশে জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি ও হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক হ্রাসের অনুরোধ জানান।  এছাড়াও তিনি গণপরিবহন হিসেবে শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদিতে বহুল ব্যবহৃত মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানান। 

বারভিডা প্রেসিডেন্ট স্বাস্থ্যকর গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আগামী বাজেটে মানসম্পন্ন যাত্রীবাহী বাস সাশ্রয়ী মূল্যে আমদানির সুযোগ দেওয়ারও অনুরোধ জানান। 

অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ১ মোঃ আসলাম সেরনিয়াবাত এবং কার্যনির্বাহী সদস্য মাহবুবুল হক চৌধুরী বাবর সভায় অংশ নেন।  

এনবিআর চেয়ারম্যান বারভিডার প্রস্তাবসমূহক অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং যথাযথ  যাচাই-বাছাইপূর্বক ইলেকট্রিক গাড়ি, হাইব্রিড গাড়ি ও মাইক্রোবাসের শুল্ক-কর কাঠামো পুনর্বিন্যাসের আশ্বাস দেন। 

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)