অর্থবছরের শুরুতে রেমিট্যান্সের অবিশ্বাস্য চমক

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৫৬ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক: ডলারের তীব্র সংকটের মধ্যে ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বেড়েছে। গত মাসে প্রবাসীরা ১৫৬ কোটি ১২ লাখ ডলার পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৪৯ কোটি ৪৪ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের দ্বিতীয় মাসে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে ৪ দশমিক ৪৭ শতাংশ। যদিও জানুয়ারির তুলনায় গত মাসে রেমিট্যান্স প্রবাহ ২০ শতাংশেরও বেশি কমে গেছে।

বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছিল ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার। অর্থাৎ ৩৯ কোটি ৭৬ লাখ ডলার কম রেমিট্যান্স এসেছে ফেব্রুয়ারিতে। ২০২২ সালের জানুয়ারির তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছিল ১৫ শতাংশ। ফেব্রুয়ারিতে এসে সে প্রবৃদ্ধি ৪ শতাংশে নেমে গেছে। রেমিট্যান্স সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০২০-২১ অর্থবছরে কডিভ-১৯ সৃষ্ট বৈশ্বিক দুর্যোগের মধ্যে প্রবাসীরা রেকর্ড ২ হাজার ৪৭৭ কোটি বা ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন। এর পর থেকে সেই প্রবাহে ভাটা পড়ে। ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২১ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার। এক্ষেত্রে সেই অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ কমেছে ১৭ দশমিক ৮১ শতাংশ। চলতি ২০২২-২৩ অর্থবছরের শুরুর দিকে রেমিট্যন্স প্রবাহ কিছুটা বাড়লেও পরবর্তী সময়ে সেটি ঝিমিয়ে পড়ে। তবে জানুয়ারিতে এসে রেমিট্যান্স প্রবাহ প্রবৃদ্ধির ধারায় ফিরেছে।

দেশের ব্যাংকগুলো এখন রেমিট্যান্স হাউজগুলোর কাছ থেকে ১০৭ টাকা দরে ডলার কিনছে। কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের ক্ষেত্রে এ দর নির্দিষ্ট করে দিয়েছে। যদিও রেমিট্যান্স হাউজগুলোর কাছ থেকে ১০৭ টাকা দরে ডলার পাওয়া যাচ্ছে না। এ কারণে বেশির ভাগ ব্যাংকই বেশি দর দিয়ে রেমিট্যান্স সংগ্রহ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বরাবরের মতো ফেব্রুয়ারিতেও দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। গত মাসে ব্যাংকটি ৩২ কোটি ৩১ লাখ ডলার প্রবাসী আয় দেশে এনেছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ডলার এসেছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মাধ্যমে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)