দেশব্যাপী প্রিমিয়াম কালেকশন সার্ভিস দিতে এমটিবি ও জীবন বীমা কর্পোরেশনের মধ্যে চুক্তি
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী প্রিমিয়াম কালেকশন সার্ভিস দিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং জীবন বীমা কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি এ চুক্তি স্বাক্ষরটি জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়, জীবন বীমা ভবন, মতিঝিলে অনুষ্ঠিত হয়।
জীবন বীমা কর্পোরেশনের অতিরিক্ত সচিব ও ব্যবস্থাপনা পরিচালক, মোঃ সাইফুল ইসলামের উপস্থিতিতে এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও, মোঃ খালিদ মাহমুদ খান এবং জীবন বীমার মহাব্যবস্থাপক, অর্থ ও হিসাব, আব্বাস উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এমটিবি’র মোঃ আনিসুর রহমান, ইভিপি ও ম্যানেজার, প্রিন্সিপাল ব্রাঞ্চ, মোহাম্মদ আশিক ইকবাল খান, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট ও ট্রানজেকশন ব্যাংকিং ও নার্গিস ফাতেমা, এসআরএম, ট্রানজেকশন ব্যাংকিং ডিপার্টমেন্ট এবং জীবন বীমার মীর নূর মোহাম্মদ, ডিজিএম, ফিন্যান্স ও শাহ মোহাম্মদ কামরুজ্জামান, ম্যানেজার, অ্যাকাউন্টস সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//



