রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত আগুন নিয়ন্ত্রণে এসেছে  রোববার ( মার্চ) সন্ধ্য্ায় ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি

প্রসঙ্গত, রোববার বিকেল ৩টার দিকে ক্যাম্পের বি এবং ব্লকে আগুন লাগে আগুনে অসংখ্য ঘর পুড়ে গেছে, যার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন ১১, ১০ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে এদিকে অগ্নিকাণ্ডের প্রভাবে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করতে পারেননি এবিপিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বিষয়ে কিছু জানাতে পারেননি উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীও তবে আগুনের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে সেই সাথে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানালেন উখিয়া থানার ওসি শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

এর আগে গত বছরের জানুয়ারি কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০ ঘর পুড়ে যায় গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যান ১৫ রোহিঙ্গা ওই দুর্ঘটনায় ছাই হয় ১০ হাজার ঘর

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//


Comment As:

Comment (0)