Transcom Motor Bike

ট্রান্সকম ফুডস ৭৫ জন কর্মকর্তাকে বাইক হস্তান্তর করেছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কেএফসি এবং পিৎজা হাট ব্র্যান্ডের অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি, ট্রান্সকম ফুডস লিমিটেড এক বাইক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করেছে। 

সম্প্রতি ট্রান্সকম ফুডস লিমিটেড গুলশান-১ এ অবস্থিত তাদের অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। 

বাংলাদেশের বৃহত্তম রেস্টুরেন্ট কোম্পানি ট্রান্সকম ফুডস লিমিটেড-এর বর্তমানে ৫৩টি রেস্টুরেন্ট চালু আছে। ট্রান্সকম ফুডস লিমিটেড তাদের টিম মেম্বারদের আস্থা, একনিষ্ঠতা ও কঠোর পরিশ্রমের জন্য প্রশংসার নিদর্শন হিসেবে রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার এবং অপারেশন লিডারদের ৭৫টি মোটর সাইকেল এবং স্কুটার উপহার দিয়েছে।

বাইক হস্তান্তর অনুষ্ঠানে ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, “দৃঢ় ও সংকল্পবদ্ধ হয়ে আমাদের ব্র্যান্ডগুলোকে সফল করে তোলার জন্য আমরা আমাদের টিম মেম্বারদের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ২০২০ সালের পর কোভিড-১৯ মহামারী থেকে শুরু করে মুদ্রাস্ফীতি, আমদানি সীমিতকরণসহ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবিলা করার পাশাপাশি আমাদের টিম মেম্বাররা রেস্টুরেন্ট কার্যক্রমকে চালিয়ে নিয়ে গিয়েছে সঠিকভাবে যা কেএফসি এবং পিৎজা হাট ব্র্যান্ডকে আরও প্রসারিত করেছে।

২০২২-এর নানা অনিশ্চয়তার মাঝেও আমাদের টিম ট্রান্সকম ফুডস লিমিটেড-এর ইতিহাসে সেরা পারফর্ম্যান্স দিয়েছে। ট্রান্সকম ফুডস লিমিটেড এমন একটি পরিবার যে তার প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ মানের খাবার এবং পরিষেবা প্রদানের জন্য সচেষ্ট। অসম্ভবকে সম্ভব করে সফলতা অর্জনের জন্য ফ্রন্টলাইনে কাজ করেছেন আমাদের রেস্টুরেন্টগুলোর জেনারেল ম্যানেজার এবং অপারেশন লিডাররা। তাদের এই একনিষ্ঠতাই আমাদের ১০০টি আউটলেট চালু করার লক্ষ্য অর্জন করতে সক্ষম করে তুলবে। প্রতিদিনের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের এগিয়ে নেওয়ার জন্য রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার এবং অপারেশন লিডারদের জন্য আমাদের এই উপহার তাদের সেরা কর্মপরিবেশ প্রদান করবে।"

অন্তর্ভুক্তি ও সমতা নিশ্চিতে বিশ্বব্যাপী কেএফসি ও পিৎজা হাট যেসব কার্যক্রম পরিচালনা করে আসছে, ট্রান্সকম ফুডস লিমিটেড বাংলাদেশেও তাদের কর্মীদের উন্নয়নে এমন কার্যক্রম পরিচালনা করে আসছে। সারাদেশে ৩১টি কেএফসি আউটলেট এবং ২২টি পিৎজা হাট আউটলেট থাকার কারণে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে ট্রান্সকম ফুডস লিমিটেড-এর রয়েছে বিস্তর পরিধি এবং বিশাল জনবল। 
অন্তর্ভুক্তি, সমতা এবং পারিবারিক মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি প্রতিবছর ক্রমাগত আউটলেটের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে ট্রান্সকম ফুডস লিমিটেড 'বিশ্বের সেরা প্যান পিৎজা' এবং 'ফিঙ্গার লিকিং গুড'  ফ্রাইড চিকেনের প্রতি ভালোবাসা বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। 

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)