শবে বরাতে আতশবাজি ও পটকায় ডিএমপির নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: ৭ মার্চ মঙ্গলবার (১৪ শাবান ১৪৪৪ হিজরী) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।
এ উপলক্ষে রাজধানীতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শবে বরাত উদযাপন নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স’র ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৭ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৮ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিনিয়োগবার্তা/এমআর//



