Gulistan Fire dead 15

সিদ্দিকবাজারে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) রাত ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিত করা হয়। বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাতের মতো উদ্ধার অভিযান শেষ করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে মৃতদেহ হস্তান্তরের কাজও শুরু হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি এ মুহূর্তে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে ভূগর্ভে উদ্ধারকাজ চালানো সম্ভব নয়। তাই আপাতত উদ্ধারকাজ স্থগিত করা

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে বিকেল ৪টা ৫৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে পাঁচটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। পরে প্রয়োজন অনুসারে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১১টিতে উন্নীত করা হয়। বিস্ফোরণে পাশাপাশি দুটি ভবন ক্ষতিগস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৮ জন। আহত হয়েছেন শতাধিক। ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ শেষ হলে আহত-নিহতের প্রকৃত সংখ্যা জানা যাবে। আহতদের অধিকাংশই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)