Prime Minister000

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত কাতার সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৮ মার্চ জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) ৫ম সম্মেলনে (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিয়ে কাতারের রাজধানী দোহা থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)