চবিতে প্রক্টরসহ ১৭ জনের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত কারণ দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রক্টরসহ প্রশাসনের ১৭ জন পদত্যাগ করেছেন।
রবিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদের কাছে তারা এই পদত্যাগ পত্র জমা দেন।
জানা গেছে, পদত্যাগকারীদের মধ্যে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামসহ বিভিন্ন দফতরের মোট ১৭ জন পদত্যাগ পত্র জমা দিয়েছেন রেজিস্ট্রার বরাবর।
জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ বলেন, আমি পদত্যাগকারীদের তালিকা তৈরি করছি।
এরপরে জানাতে পারবো কারা পদত্যাগ করেছেন।
বিনিয়োগবার্তা/এমআর//



