“তারুণ্যের ভাবনায় ফেইক নিউজঃ মানবাধিকার ও গণতন্ত্রের জন্য হুমকি” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘এলকপ’ কর্তৃক রবিবার (১২ মার্চ) “তারুণ্যের ভাবনায় ফেইক নিউজঃ মানবাধিকার ও গণতন্ত্রের জন্য হুমকি” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
ওয়েবিনারের শুরুতে “ফেইক নিউজঃ মানবাধিকার ও গণতন্ত্রের জন্য হুমকি” বিষয়ের উপর প্রেজেন্টেশান দেন এলকপের গবেষক মোঃ আরিফুর রহমান ও ফারহান মাশুক।
বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রের উপর ফেইক নিউজের প্রভাব নিয়ে তারা আলোচনা করেন। এরপর ফেইক নিউজ ছোঁড়ানোর পিছে
অন্তর্নিহিত উদ্দেশ্য ও এবং ফেইক নিউজের ইতিহাস ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ডঃ মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানের শেষাংশে ফেইক নিউজ চিহ্নিত করা ও প্রতিরোধের উপর সংক্ষিপ্ত কর্মশালা পরিচালনা করেন জনাব পুলকেশ ঘোষ। তিনি স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে সরাসরি প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে ফেইক নিউজ
চিহ্নিত করার পদ্ধতি শিখিয়ে দেন।
ফেইক নিউজ প্রতিরোধের অঙ্গিকার নিয়ে এলকপের ওয়েবিনারটি দুপুর ১ টায় শেষ হয়। ওয়েবিনারটির সঞ্চালনায় ছিলেন এলকপের গবেষক মিসেস বিভা মোশারফ।
বিনিয়োগবার্তা/কেএইচকে//



