একনেকে ১২ হাজার ১৬৭ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন 

একনেকে ১২ হাজার ১৬৭ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১২ হাজার ১৬৭ কোটি টাকা।

এর মধ্যে সরকারি তহবিল থেকে পাওয়া যাবে ৩ হাজার ৯৮ কোটি টাকা, বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৮ হাজার ৯১৩ কোটি টাকা এবং সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে ১৫৬ কোটি টাকা।

রবিবার (১২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। 

সভাশেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার। এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)