Sakib Meets MD & CEO of Biman (1)

বিমান স্পোর্টসের উন্নয়নে কাজ করবেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

সোমবার (১৩ মার্চ, ২০২৩) বিমানের প্রধান কার্যালয় বলাকায় এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সোমবার বিকালে বলাকায় পৌঁছালে সাকিব আল হাসানকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং তার সৌজন্যে কেক কাটা হয়। এসময় বিমানের পরিচালকবৃন্দ ও মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

সাকিব আল হাসান একসময় বিমানের ক্রিকেট টিমের সদস্য ছিলেন। বিমানের ক্রিকেট টিম ও স্পোর্টস এর উন্নয়ন বিষয়ে সাকিব আল হাসানের সাথে আলোচনা হয়।     

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)