শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৪৮তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৪৮তম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৮৪৮তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ড. আনোয়ার হোসেন, খান, এমপি; সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ এবং খন্দকার শাকিব আহমেদ উপস্থিত ছিলেন।

ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সভায় ডিজিটাল প্লাটফর্মে (ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব আবুল বাশার উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)