IMG_0632

৭ম ঢাকা বাইক শোতে বিএনও লুব্রিক্যান্টস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম বৃহৎ লুব্রিকেন্ট ব্র্যান্ড BNO Lubricants সম্প্রতি ঢাকায় বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ৭ম ঢাকা বাইক শো ও ১৬তম ঢাকা মটর শো-তে হাইব্রিড গাড়ির জন্য বিশেষভাবে তৈরি ও তাদের সর্বশেষ উদ্ভাবিত পণ্য BNO Hybrid Engine Oil, 0W-20, API: SN Plus পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে।

১৬ মার্চ ২০২৩ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর সম্মানিত চেয়ারম্যান, প্রফেসর শিবলি রুবাইয়াত-উল-ইসলাম  মেলার উদ্বোধন করেন।। 

এসময় তাঁর সাথে বিএনও লুব্রিকেন্টস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাজিদ আফতাব, চীফ মার্কেটিং অফিসার, ইয়াসির খান মোহাম্মাদ, হেড অব ব্র্যান্ড এন্ড কর্পোরেট সেলস, সৈয়দ আরিফুল ইসলাম, ডেপুটি ম্যানেজার ব্র্যান্ড এবং শিহাব শাওন এক্সিকিউটিভ ব্র্যান্ড এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। 

এছাড়া BMW কর্তৃক স্বীকৃত BNO Diamond এবং Nanotechnology সমৃদ্ধ পণ্যসমূহ: BNO Gold, BNO CNG Special  এবং BNO Diesel Super মেলায় প্রদর্শন করা হয়। 

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)