সংঘর্ষ

পাবনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৫

সারাদেশ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাক বিভাগের পিকআপ সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২১ মার্চ) উপজেলার সমাসনারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সাঁথিয়ায় থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পাবনা থেকে ডাক বিভাগের একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সমাসনারী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়। আহত ৫ জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিনিয়োগবার্তা/এনএএস/টিআর//


Comment As:

Comment (0)