বিমান বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান

বিমান বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় বিমানের সদর দফতরে এ চুক্তি সই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।তিন বছরের জন্য এ চুক্তি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন বলেন, সাকিবের মতো একজন ক্রিকেটার আমাদের দেশে অথবা বিদেশে জন্ম নেবেন কিনা, সেটি সত্যিই একটা প্রশ্নের দাবি রাখে।  এ রকম একজন ব্যক্তিকে আমাদের মাঝে পেয়ে বাংলাদেশ বিমান অত্যন্ত কৃতজ্ঞ।

সাকিব আল হাসান বলেন, আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি এবং বিমানের ভালো দিকগুলো তুলে ধরতে পারি, তাহলে অন্যান্য যেকোনো দেশের বিমানের সঙ্গে প্রতিযোগিতা কর‍তে পারবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম বলেন,  আমরা মনে করি, বিমান আপনাদেরই এয়ারলাইন্স। স্বাধীনতার পর থেকেই ভালো-মন্দ মিলিয়ে বিমান দেশের মানুষের সেবায় নিয়োজিত আছে।  সে বার্তা জানানোর জন্য আমাদেরই ঘরের ছেলে সাকিব আল হাসানকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা চেষ্টা করছি, আমাদের বহরে যে বিমান আছে, যখন আমরা এনেছিলাম অনেক ধনী দেশেও এ ধরনের বিমান ছিল না। আমরা যাতে আমাদের সেবার মান সুন্দর করতে পারি, সুনাম যেন আমরা তুলে ধরতে পারি, সেজন্য সাকিবের যে আদর্শ আমরা সেটি মেনে চলব।  

অনুষ্ঠানে বিমানের ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক শাকিল মেরাজ দেশের ক্রীড়াঙ্গনে বিমানের অবদান তুলে ধরেন।

অনুষ্ঠানে বিমানের পরিচালক (প্রশাসন) ছিদ্দিকুর রহমান, বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার, বিমানে রেভিনিউ ও এফএমআইএসের মহাব্যবস্থাপক মিজানুর রশীদসহ পরিচালক ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর/টিআর//


Comment As:

Comment (0)