ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি। এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। শতভাগ অনলাইনে টিকিট বিক্রির প্রস্তাব করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
রেলমন্ত্রী জানান, এবার ঈদে সব টিকিট বিক্রি হবে অনলাইনে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। এছাড়া চলবে ১০টি ঈদ স্পেশাল ট্রেন।
তিনি আরও জানান, ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।
বিনিয়োগবার্তা/এমআর//



