তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়

চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক: চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করেছে সরকার।  মঙ্গলবার ( ২৮ মার্চ) এ তালিকা প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৬৩ সালের সেন্সরশিপ আইনের ধারা ৩ এবং ১৯৭৭ সালের বাংলাদেশ সেন্সরশিপ অব ফিল্মস রুলসের বিধি ৪ মোতাবেক আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন নতুন সদস্যরা। বরাবরের মতো বোর্ডের চেয়ারম্যান থাকছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।

সেন্সর বোর্ডের নতুন কমিটিতে সদস্য হিসেবে চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, অভিনেত্রী সুজাতা আজিম, নির্মাতা-প্রযোজক দেওয়ান নজরুল, প্রযোজক খোরশেদ আলম খসরু, অভিনেত্রী রোজিনা ও অরুণা বিশ্বাস এবং অভিনেত্রী-সাংবাদিক ফাল্গুনী হামিদ।

আগামী ১৬ এপ্রিল থেকে এটি কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সেন্সর বোর্ডে এ নিয়ে চারবার সদস্য হলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা তিনবার তিনি দায়িত্ব পালন করেছেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)