বিনিয়োগবার্তা'র ফেসবুক পেজ হ্যাকড সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
দেশে কার্যরত জনপ্রিয় বিশেষায়িত অনলাইন নিউজপোর্টাল বিনিয়োগবার্তা ডট কম (www.biniyougbarta.com)-এর গ্রাহক, পাঠক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনো দুস্কৃতিকারী ব্যক্তি বা গোষ্ঠি বিনিয়োগবার্তার পাঠকপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে অসৎ উদ্দেশ্যে বিনিয়োগবার্তা'র ফেসবুক পেজটি হ্যাক করেছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শুক্রবার পেজটিতে বিনিয়োগবার্তা'র পক্ষ থেকে কোনো নিউজ শেয়ার দেয়া যাচ্ছে না। পেজটির এডমিন অপশন থেকে আমাদের ম্যানেজারিয়াল অপশনটিও ডিলিট করে দেওয়া হয়েছে৷ একইসঙ্গে অপ্রাসঙ্গিক ও আজেবাজে স্টোরি বা কনটেন্ট ক্রিয়েট করে আমাদের অগনিত পাঠক ও শুভানুধ্যায়ী মহলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এরইমধ্যে পেজটিতে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর পোস্ট পাওয়ার অভিযোগ আসছে।
দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ফলোয়ার সম্বলিত এই পেজটি পূণরুদ্ধারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বিষয়টি নিয়ে অভিজ্ঞ মহল ও পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিটের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তাই উপরোল্লিখিত বিষয়ে কোনোরকম বিভ্রান্ত না হওয়ার জন্য বিনিয়োগবার্তার সম্মানিত গ্রাহক, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
সাময়িক এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি এবং ধৈর্য্য সহকারে বিনিয়োগবার্তা'র সঙ্গে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
সস্পাদক



