মানুষের ভাগ্য পরিবর্তনে দিনরাত কাজ করছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য পরিবর্তনে দিনরাত কাজ করে যাচ্ছেন।
শুক্রবার (৩১ মার্চ) নগরের ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের আব্দুল লতিফহাট এলাকায় গরীব অসহায়দের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পবিত্র রমজান মাসে দলীয় নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিজেদের ভোগ বিলাসের জন্য ইফতার মাহফিল করতে বারণ করেছেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের নেতাকর্মীরা গরীব মেহনতি মানুষকে রমজান মাসে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন- ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমেদ ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা মো. সবুর, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. এমদাদ, সাইফুল্লাহ মাহমুদসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।
বিনিয়োগবার্তা/এমআর//



